অনেকেরই হজমের সমস্যা আছে। কারও কারও আবার এই সমস্যা তীব্র আকার ধারণ করে। দ্রুত সমাধানের জন্য কেউ কেউ নানা ধরনের ওষুধপত্র খান। কেউ আবার কোমল পানীয় খেতে শুরু করেন।
হজমের সমস্যা
গ্যাস বা হজমের সমস্যা ক্রমশ দৈনন্দিন জীবনের অঙ্গ হয়ে উঠেছে। গলা-বুক জ্বালা, কারও চোঁয়া ঢেকুর, কারও আবার পেট ফাঁপা, গ্যাসের সমস্যা।